রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বর্ণিল আয়োজনে পত্নীতলায় দাসনগর মলংশাহ মাদ্রাসার সুবর্ণজয়ন্তী সম্পন্নঈদুল আজহা উপলক্ষ্যে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে শেরপুর জেলায় মোবাইল কোর্ট অভিযানউন্নয়ন বরাদ্দের সঠিক ব্যবহার হলে আগামী বছর আরও বেশি বরাদ্দ আসবে: প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইনধুনটে সাবেক ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দদের ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানশেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিতস্ত্রীর ওপর অভিমান করে নালিতাবাড়ীতে হাফেজ যুবকের আত্মহত্যাশখ পূরণের বাইকেই ঝরল তরুণ প্রাণক্রেতা না পেয়ে নদীতে চামড়া নিক্ষেপএক দিনের ব্যবধানে বাবা ও মেয়ের মৃত্যুতে শোকের ছায়াপূর্বধলায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে খেলাধুলার সামগ্রী  বিতরণ

স্ত্রীর ওপর অভিমান করে নালিতাবাড়ীতে হাফেজ যুবকের আত্মহত্যা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নালিতাবাড়ি প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শালমারা গ্রামে স্ত্রীর ওপর অভিমান করে সেলিম (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৩০ মে) সকালে নিজ বাড়ির গোয়ালঘর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত সেলিম উপজেলার শালমারা গ্রামের মো. আহম্মদ আলীর ছেলে। তিনি পেশায় একজন হাফেজ ছিলেন এবং বর্তমানে কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সেলিমের বিয়ে হয়। গত ঈদুল ফিতরের সময় তিনি তার স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। গত বৃহস্পতিবার সেলিমের বড় ভাই মাওলানা রইসুল ইসলামের শ্যালিকাকে দেখতে পাত্রপক্ষ আসার কথা থাকায় সেলিমের স্ত্রী ও মা শ্বশুরবাড়িতে যান।

শুক্রবার সেলিম তার স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়িতে যান। তবে সেদিন পাত্রপক্ষ আসায় তার শাশুড়ি ও স্ত্রী তাকে দুপুরের খাবার খেয়ে পরে বাড়ি ফেরার অনুরোধ করেন। এতে তিনি অভিমান করে কাউকে কিছু না জানিয়ে মোবাইল ফোন ও মোটরসাইকেল শ্বশুরবাড়িতেই রেখে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।

পরে সেলিমের শাশুড়ি তার খোঁজ নিতে ফোন করলে পরিবারের সদস্যরা জানতে পারেন তিনি বাড়িতে পৌঁছাননি। এরপর আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির গোয়ালঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজা ধাক্কা দিয়ে ভেতরে তাকিয়ে তারা সেলিমকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে বড় ভাই মাওলানা রইসুল ইসলাম ও স্থানীয়রা তাকে দ্রুত নামিয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, সেলিম একজন শান্ত ও ধর্মপ্রাণ যুবক ছিলেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281