1. admin@haworbarta.com : admin :
হযরত ফাতিমা (রাঃ)-এর মর্যাদা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

হযরত ফাতিমা (রাঃ)-এর মর্যাদা

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৬২৯ বার পড়া হয়েছে

 

হযরত ফাতিমা (রাঃ)-এর মর্যাদা

–মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী

 

 

হযরত মিসওয়ার ইবনে মাখরামা (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (দঃ) বলেছেন, ফাতিমা আমার (দেহের) অংশ। যে তাকে অসন্তুষ্ট করল সে আমাকেই অসন্তুষ্ট করল। (বুখারী শরীফ- হাদিস নং ৩৪৯৫).

 

অন্য একটি হাদিসে এসেছে,

 

হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যে রোগে নবী করীম (দঃ) ওফাত করেন সে সময় তার কন্যা ফাতিমা (রাঃ)- কে ডেকে আনলেন এবং তার সাথে চুপে চুপে কিছু বললেন। এতে ফাতিমা (রাঃ) কেঁদে দিলেন। এরপর আবার কাছে ডেকে এনে তার সাথে চুপে চুপে কিছু বললেন। এতে তিনি হেসে দিলেন। আয়েশা (রাঃ) বলেন, আমি এ ব্যাপারে ফাতিমা (রাঃ)- কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, নবী করীম (দঃ) আমাকে চুপে চুপে অবহিত করলেন যে তিনি এ রোগে ওফাত লাভ করবেন। এতে আমি কেঁদে ছিলাম। তারপর আবার আমাকে চুপে চুপে জানালেন যে আমি তার পরিবার-পরিজনের প্রথম ব্যক্তি যে তার সাথে মিলিত হব। এতে আমি হেসে ছিলাম। (বুখারী শরীফ- হাদিস নং ৩৪৯৬).

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca