বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

হোসেনপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর সভার ধান মহালের ভেতর গড়ে ওঠা ও কাপড় পট্রি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রাতে এই অভিযান পরিচালনা করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পৌর সভার ধান মহালে ভেতর সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করার জন্য ঘর নির্মাণ করেন । এমন খবরের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বাজারের ভেতর কাপড় পট্রির গলিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ভেঙে ফেলার জন্য সময় বেঁধে দেওয়া হয । প্রশাসনের উচ্ছেদের খবর পেয়ে আগেই দোকানের মালামাল রেখে পালিয়ে যায় কিছু দোকানদার ।

হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসী মাসনাদ বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করায় বাজারের ভেতর গিঞ্জি পরিবেশ তৈরি হয়। এ কারণে পথচারীদের হাঁটা চলায়ও বিঘ্ন ঘটে। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনায় সহযোগিতা করেন হোসেনপুর থানা পুলিশ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281