1. admin@haworbarta.com : admin :
২ ঘণ্টা অভিযানেই এক লাখ ইয়াবা উদ্ধার! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

২ ঘণ্টা অভিযানেই এক লাখ ইয়াবা উদ্ধার!

শাহেদ হোসাইন মুবিন
  • প্রকাশ মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৫৩ বার পড়া হয়েছে

উখিয়া উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের সীমান্ত দিয়ে এখন স্রোতের মতো পাচার হচ্ছে ইয়াবার চালান। রামু ও টেকনাফে বিজিবি সদস্যরা। মঙ্গলবার সকাল বেলার মাত্র ঘণ্টা দুয়েক সময়ের পৃথক অভিযানে এক লাখ ইয়াবাসহ তিন পাচারকারীকে আটক করেছে। গত এক সপ্তাহেই সীমান্তে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে ৮ লক্ষাধিক ইয়াবার চালান।

এসব অভিযানে এক বোরকা পরিহিতা রোহিঙ্গা নারী হাঁটুতে বেঁধে পাচারকালে ২০ হাজার ইয়াবা নিয়ে ধরা পড়েন। অপরদিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা চেকপোস্টে মাত্র এক ঘণ্টার ব্যবধানে ধরা পড়ে এক লাখ ইয়াবার চালান।

বিজিবি-৩০ ব্যটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক জানিয়েছেন, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে আজ সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারমুখী একটি ব্যাটারিচালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবার একটি চালান উদ্ধার করা হয়। ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে বিজিবি সদস্যরা ইজিবাইকসহ চালক মফিজ উদ্দিনকে আটক করে। আটক চালক মফিজ উদ্দিন উখিয়ার মরিচ্যা পালং গ্রামের জাফর আলমের পুত্র।

ওদিকে মাত্র এক ঘণ্টা পর একই চেকপোস্টে অপর একটি ইজিবাইকের যাত্রীকে ৩০ হাজার ইয়াবা নিয়ে বিজিবি সদস্যরা আটক করে। আটক পাচারকারী নুরু সালাম (৩২) উখিয়ার বালুখালী শিবিরের রোহিঙ্গা।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca