1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে মাদক সম্রাট তবারক’ আলী গ্রেফতার-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে মাদক সম্রাট তবারক’ আলী গ্রেফতার-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে কুখ্যাত মাদকের কারবারি, হত্যাসহ একাধিক মাদক

মামলার আসামি তবারক আলী ওরফে ‘পলিথিন তবারক’কে গ্রেফতার করেছে থানা

পুলিশ। রবিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তার নিজ বাড়ি উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সে গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।

সূত্র জানায়, ইয়াবার বড় চালানসহ ধরা পড়ার পর বেশ ক’দিন জেলে ছিল মাদকের

কারবারি তবারক। ছাড়া পেয়েই ফের মাদক বাণিজ্যের পুরো নিয়ন্ত্রন নেয় সে।

এদিকে, ২০১৭ সালে তার বসত বাড়ির কাছে অজ্ঞাত যুবতীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়।

এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সম্প্রতি তাকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় জনৈক আসামি। আজ রবিবার গোপন সংবাদে পুলিশ জানতে পারে তবারক বাড়িতেই অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে থানার ওসি গাজী আতাউর রহমান, ওসি (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

প্রসঙ্গত, হাট ঘুরে একসময়ের পলিথিন বিক্রেতা ও ছিচকে চুর তবারক আলী হঠাৎই ‘আঙ্গুল ফুলে গলাগাছ’ বনে যান। অভিযোগ উঠে, চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িয়েই তিনি অবৈধ সম্পদের পাহাড় গড়েন। এক সময় যার নিজেরই জুটতনা খাবার, এলাকায় সেই তবারকের আর্বিভাব হয় ‘নব্য দানবীর’র হিসেবে।

গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ী তবারক একটি হত্যাকান্ডেও জড়িত। আমরা হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca