1. admin@haworbarta.com : admin :
শ্রীমঙ্গলে ভালোবাসা দিবসে আলোর শক্তি এর ব্যতিক্রমী অনুষ্ঠান সম্পন্ন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শ্রীমঙ্গলে ভালোবাসা দিবসে আলোর শক্তি এর ব্যতিক্রমী অনুষ্ঠান সম্পন্ন

মো.আব্দুল্লাহ আল যোবায়ের
  • প্রকাশ সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

মো.আব্দুল্লাহ আল যোবায়ের শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

ভালোবাসা দিয়ে বিশ্ব করবো জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভালোবাসা দিবসে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মিষ্টি ও মাস্ক বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোর শক্তি।

সোমবার ১৪ই ফেব্রুয়ারি বেলা ১১ ঘটিকায় শহরের স্টেশন প্ল্যাটফর্মে আলোর শক্তি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন করা হয়। আর উপস্থিত সকলই ভালোবাসার এই বিশেষ দিনটিকে নিজেদের মাঝে সীমাবদ্ধ না রেখে সমাজের ছিন্নমূল মানুষদের ভালোবাসা বিলিয়ে দেওয়ার উদার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক লেখক ও কলামিস্ট ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আলোর শক্তি সংগঠনের উপদেষ্টা ইমাম হোসেন সোহেল, আলোর শক্তি সংগঠনের উপদেষ্টা আমজাদ হোসেন বাচ্চু, প্রতিদিনের সংবাদ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর, সাংবাদিক ঝলক দত্ত, রেলওয়ে স্টেশনের প্রধান মাস্টার সাখাওয়াত হোসেন, আলোর শক্তি সংগঠনের সভাপতি তাসলিম আহমেদ, সহ সভাপতি এহসান আহমেদ সুমন, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম শিমুল প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন আলোর শক্তি সংগঠনের সদস্যবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca