1. admin@haworbarta.com : admin :
ধর্ষণের অভিযোগে মনিরামপুর আল-আমিন পার্কের মালিক আটক - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ধর্ষণের অভিযোগে মনিরামপুর আল-আমিন পার্কের মালিক আটক

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬০ বার পড়া হয়েছে

যশোর জেলা প্রতিনিধি।

মণিরামপুরে স্কুল ছাত্রী (১৪) ধর্ষনের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে মনিরামপুরের আলআমিন পার্কের মালিক কে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ। আটক রহমান উপজেলার তাহেরপুর গ্রামের গোলাম রসুলের ছেলে।

এলাবাসীর ধারণা প্রশাসনের নিরব ভূমিকায় বাড়ছে ধর্ষনের মতো অপরাধ! কেননা মণিরামপুর উপজেলার বিগত দিনের এসিল্যান্ড গুলো প্রায় প্রায় আলামিন পার্ক, পূরবী সিনেমা, মধুমিতা সিনেমা হলে অবৈধ শারীরিক কাজকর্ম করার অপরাধে জরিমানা আদায় সহ জেল হাজতে প্রেরণ করতেন। ফলে অপরাধ কিছু টা হলেও কম ছিল। কিন্তু বর্তমন এসিল্যান্ড নীরব ভূমিকা পালন করায় আল-আমিন পার্কে ঘটেছে ধর্ষণের মত ভয়ঙ্কর ঘটনা। একই ভাবে নির্ভারযোগ্য সূত্র বলছে এখন আর কেউ সিনেমা দেখতে হলে আসেনা বা হলে আসার মতো সেই পরিবেশ নেই বিধায় মণিরামপুর দু’টি সিনেমা হলেই চলে অবৈধ শারিরীক কাজকর্ম অথচ প্রশাসনের কোন নজরদারি নেই। আবার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে ধারণা করে বলছেন মণিরামপুরে এই সব অবৈধ কাজকর্মের বিরুদ্ধে প্রশাসন একশনে যাওয়ার কারণে বিভিন্ন কারণ দেখিয়ে বার বার এসিল্যান্ড বদলি করা হয়েছে মণিরামপুর থেকে। তবে প্রশাসন যদি এভাবে নিবার থাকে তালে আগামীতে আরও ঘটতে পারে নানান অঘটন।

আল- আমিন পার্কের ঘটে যাওয়া ঘটনায় ধর্ষিতার পিতা গত বৃহস্পতিবার রাতে পার্ক মালিক রহমানের নামে মণিরামপুর থানায় মামলা দায়ের করেন। মামলার বিবরনীতে জানা যায়, গত ১৮ ই ফেব্রুয়ারী দুপুরে পার্ক মালিক আঃ রহমান মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে পর্কের একটি ঘরের ভিতর ধর্ষনের চেষ্টা করে। মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে তার মায়ের কাছে দিয়ে দেয়।

মেয়েটির মা জানান, পাশাপাশি বসবাসের সুবাদে সে তার মেয়েকে এর আগেও প্রেমের প্রস্তাব দিত। তাহেরপুর ওয়ার্ড কমিশনার গত বুধবার ২৩ ফেব্রুয়ারি মেয়ে সহ তার পরিবার আমার কাছে আসলে আমি তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেই। মণিরামপুর থানার এস আই আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ধর্ষনের ঘটনায় মামলা হওয়ার পর তাকে আটক করা হয়েছে এবং ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে থানা হেফাজতে রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca