1. admin@haworbarta.com : admin :
সবুজ শ্যামল বাংলাদেশ -মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সবুজ শ্যামল বাংলাদেশ -মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ সোমবার, ৩ মে, ২০২১
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

সবুজ শ্যামল বাংলাদেশ
–মুফতি আল আমিন ইসলাম সরকার যুক্তিবাদী
————————————-

সবুজে ঘেরা দেশ
নামটি তার বাংলাদেশ
ফজরে আযানের মিষ্টি সুরে
সকালে পাখির কলতানে
ঘুম ভাংগে-
বিকেলে হিমেল বাতাস
সন্ধায় শীতল ছায়া
মন ছুঁয়ে যায়।

আষাঢ়ে বৃষ্টি টাপুর-টুপুর
বর্ষায় পানির শ্রোতে
ভেসে যায় কত গ্রাম,
হাট-বাজার আর শহরতলী ।
নৌকা-লঞ পথে যাত্রা
জীবনে খুঁজে পাই
নতুন মাত্রা।

রাতের বর্ষার গর্জন
সাগরের মাঝে যেন
ভাসমান নিঝুম দ্বীপ
এক একটি গ্রাম
রাতে আসে নদী থেকে
সুশীতল হিমেল বাতাস
কে যেন আদর করে
এসে ঘুম পাড়িয়ে দেয়।

মন মুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যপট
গাছ-গাছালির বাগান
পাহাড়-নদী ঝর্ণা ধারা
নীল আকাশের নিচে
এ যেন স্বর্গীয় সুখের
অনুভূতি জাগে মনে।

ফুলে-ফলে ভরা
সুজলা- সুফলা শস্যখেত
নাম না জানা
কত ফুলের সুবাসে
মেতে উঠে মন,
এ দেশের মাটি ও মানুষের মাঝে
ভালবাসার খনি বিরাজ করে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca