শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

হবিগঞ্জে সাংবাদিক কল্যাণ পরিষদের কমিটি গঠন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মো. সারওয়ার জাহান এবং উপমহাসচিব মো. আ. মান্নান স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে দৈনিক লাল সবুজের বাংলা-এর মো. ফজলু মিয়াকে আহ্বায়ক, দৈনিক মাতৃ জগত-এর ডা. কাজল নাথকে যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক দেশের কণ্ঠ-এর মো. সেলিম উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— মো. সুমন মিয়া (দৈনিক মাতৃভূমির খবর), এম এ মুহিত (দৈনিক এই বাংলা), এম. সফর আলী (MRF TV), আব্দুর রহিম (রানিং সিলেট), কাউছার মিয়া (দৈনিক আলোর সকাল), আশরাফুল বারী খোকন (আমার প্রাণের হবিগঞ্জ), এস. ডি. নিউটন (STV World) এবং তুহিন তালুকদার (দৈনিক বিকাল বার্তা)।

অনুমোদনপত্রে বলা হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে। একই সঙ্গে সদস্য সংগ্রহ, সংগঠন সম্প্রসারণ এবং জেলা সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য পাঠাবে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মো. সারওয়ার জাহান ও উপমহাসচিব মো. আ. মান্নান নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অন্যদিকে, নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তারা নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও কার্যকর পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281