1. admin@haworbarta.com : admin :
এমসি কলেজে জুলাই শহীদ দিবসে স্মরণ সভা অনুষ্ঠিত ‎ - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

এমসি কলেজে জুলাই শহীদ দিবসে স্মরণ সভা অনুষ্ঠিত ‎

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

‎​মোঃ বদরুল আমিন

‎​সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ দিবস-২০২৬ স্মরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টায় কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। এসময় তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদেরকে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য বুঝাতে হবে। বিগত আমলের কঠিন ও দুঃসহ সময় থেকে মুক্তি পেতে আমাদের ছাত্ররা যে অভূতপূর্ব ত্যাগ স্বীকার করেছে, তা কোনোভাবেই ভুলে গেলে চলবে না। সকলেরই এই আত্মত্যাগ ও ইতিহাস শ্রদ্ধার সাথে স্মরণ রাখা উচিত।”

‎​কলেজের উর্দু বিভাগের সহকারী অধ্যাপক অঘ্রাতা সৌরভ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আকছানুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রফেসর ড. মো. কামরান হোসেন চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বিলাল উদ্দিন, সহকারী অধ্যাপক কানন কান্তি দাস, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রোমান মিয়া।

‎​ছাত্র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- ছাত্রদলের এমসি কলেজ শাখার সভাপতি খান মোহাম্মদ সামি, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, ইসলামী ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার সেক্রেটারি অলিদ হাসান, গণতান্ত্রিক ছাত্র-কাউন্সিলের আহ্বায়ক তানজিনা বেগম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ আহমদ, শিবিরের সাংগঠনিক সম্পাদক রুম্মান আহমদ, এবং ছাত্র-মজলিসের জুনায়েদ বিন মাসুদ। বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ক্যাম্পাস ও রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রুহুল ইসলামের পবিত্র কোরআন তিলাওয়াত এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পারমিতা দাস প্রজ্ঞার গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

‎অধ্যক্ষের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বেলা সোয়া ৩ টার দিকে স্মরণ সভার সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca