1. admin@haworbarta.com : admin :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আজিজুল হকের হত্যাকান্ডে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন,,হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আজিজুল হকের হত্যাকান্ডে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন,,হাওড় বার্তা 

তাইজুল ইসলাম জুয়েল
  • প্রকাশ বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে

 

 ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ঈশ্বরগঞ্জে দোকানবাকিকে কেন্দ্র করে সংঘঠিত হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের ভারতীবাজারে প্রায় ঘন্টাব্যাপী এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ৭ মে উপজেলার ভারতীবাজারে ৪হাজার টাকা দোকান বাকিকে কেন্দ্র করে সংঘর্ষে তারুন্দিয়া ইউনিয়নের পুনাইল গ্রামের আছর উদ্দীনের ছেলে আজিজুল হক (৪৫) নামের এক মুদি দোকানদার গুরুতর আহতাবস্থায় এসময় তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে মারা যান আজিজুল হক।
এ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী জোসনা আক্তার ১২ জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছেন ঈশ্বরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না। আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব্বন্ধনে মহিউদ্দীন আজাদ মানিক তার বক্তব্যে বলেন, প্রায় ৯ দিন হলো মামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোন আসামী ধরা পড়ে নাই। দ্রুত আসামী গ্রেফতার না হলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মুনসুর, বাউল শিল্পী আলমগীর, মকবুল হোসেন, আব্দুল মোতালেব, সাইদুর রহমান খোকন, মাসুদ করিম, নুরুল আমিন তালুকদার, হাবিবুল্লাহ্ধসঢ়; ও নিহত আজিজুলের বাবা, স্ত্রী এবং সন্তানরা। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন-চার্জ আব্দুল কাদের মিয়া জানান, আসামীদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে। অতি দ্রুতই আসামীরা গ্রেফতার হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca