1. admin@haworbarta.com : admin :
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তার প্রতিবাদে চৌহালী উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন,,হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তার প্রতিবাদে চৌহালী উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন,,হাওড় বার্তা 

মোঃ শাকিল আহমেদ
  • প্রকাশ বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে

 

 চৌহালী উপজেলা প্রতিনিধি।

 

দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনেস্তা করে গ্রেফতারের প্রতিবাদে সিরাজগঞ্জের চৌহালীতে মানববন্ধন করা হয়েছে।

বৃহুস্পতিবার (২০ মে) সকালে উপজেলার চৌহালী সরকারি কলেজ মাঠে মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করেন দৈনিক ডেইলি সান পত্রিকার সাংবাদিক মাহমুদুল হাসান, দৈনিক গণকন্ঠ ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিক ইদ্রিস আলী, আমাদের নতুন সময়ের সাংবাদিক রাশেদুল হাসান জুয়েল, দৈনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক ইমরান হোসেন আপন, দৈনিক সকালের সময়ের সাংবাদিক আল ইমরান মনু, মাইটিভি’র চৌহালী বেলকুচি প্রতিনিধি আব্দুল লতিফ, দৈনিক সরেজমিন পত্রিকার সাংবাদিক আবু দাউদ রানা, দৈনিক যায়যায় দিনের সাংবাদিক রকনুজ্জামান রুকু, প্রথম সূর্যোদয়ের সাংবাদিক আলমগীর হোসেন, দৈনিক আমাদের খবর পত্রিকার সাংবাদিক কামরুল ইসলাম, দৈনিক বর্তনমান আলো পত্রিকার সাংবাদিক রমজান প্রামানিক সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গতঃ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত রোজিনা ইসলাম সোমবার দুপুরে পেশাগত কারণে সচিবালয়ে যান। সেখানে স্বাস্থ্য সচিবের অফিসের কিছু কর্মকর্তা তাকে আটকে রেখে হেনস্তা করেন। এতে তিনি অসুস্থ হয়ে গেলেও তাকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, উৎকন্ঠা ও ক্ষোভ প্রকাশ করে সারাদেশের সাংবাদিকরা। এসময় মানববন্ধনে উপস্থিত থাকা সাংবাদিকরা অবিলম্বে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্তে সসম্মানে মুক্তির দাবি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca