মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী ফোরামে সহ-সভাপতি মুফতি মঈনুল হক মমিনসুনামগঞ্জ শিক্ষক ফোরামে যুগ্ম সম্পাদক হলেন প্রভাষক মাও. আতিকুল হকশান্তিগঞ্জে সড়কে বাস চাপায় যুবকের প্রাণহানী জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্নসুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সহযোগিতার আশ্বাস পুলিশেরসিলেটে মোটর চালক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতদিরাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন-সম্পাদক ইমরানজটিল সিজারে আস্থার নাম ডাঃ লিপিকাকেশবপুর ক্রিকেট ক্লাবে নতুন কমিটি ঘোষণাজগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুলে’র গণসংযোগ 

জাতীয় পরিচয়পত্র জালিয়াতির ঘটনায় কুষ্টিয়া নির্বাচন অফিসের সাবেক পিয়ন শ্রীঘরে,,হাওড় বার্তা 

কে এম শহীন রেজা
  • প্রকাশ শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৫৬ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি 

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া নির্বাচন অফিসের সাবেক পিয়ন আনিসুর রহমান আনিসকে কারাগারে প্রেরণ করেছেন কুষ্টিয়া আদালত। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে পাবনা থেকে গ্রেফতার করে কুষ্টিয়া আনে। শুক্রবার দুপুর ১২টায় ১৬৪ধারায় স্বীকারোক্তি দেয়ায় জেলহাজতে প্রেরণের আদেশ দেন কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল আদালতের বিচারক।

সম্পত্তি আত্মসাৎ করতে কুষ্টিয়া শহরে কুষ্টিয়া শহরের বাসিন্দা এম এম এ ওয়াদুদ ও তাঁর পরিবারের সদস্যদের নাম ও তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন একটি চক্র। তদন্তে প্রমাণ হওয়ায় জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে এক উপসচিবসহ পাঁচজন নির্বাচনি কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়। গেল ৪ মার্চ কুষ্টিয়া মডেল থানায় এই মামলা করেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান।

ওই সময় কুষ্টিয়া নির্বাচন অফিসের পিয়নের দায়িত্বে থাকা আনিসুর রহমান আনিসের সম্পৃক্ত থাকার প্রমান পায় মামলার তদন্তকারি সংস্থা সিআইডি। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবুল হোসেন বলেন, এরপরই আনিসকে পাবনা থেকে গ্রেফতার করা হয়। তিনি পাবনা নির্বাচন অফিসে পিয়ন পদে কর্মরত ছিলেন। জবানবন্দীতে নিজে এবং অন্যদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281