শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।খুলনা জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম।

রাজস্থলীতে ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৬৯ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নে যথাক্রমে, ঘিলাছড়ি,গাইন্দ্যা ও বাঙালহালিয়া এলাকায় ১৭১২ জন গরীব ও দু:স্থ পরিবারদের মাঝে প্রতি পরিবারে ১০ কেজি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার (চাউল) প্রদান করা হয়েছে।

রবিবার (১৮জুলাই) সকালে ১ং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গরীব, কর্মহীন ও দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার ভিজিএফ চাউল প্রদান করা হয়। এসময় ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) স্বরসতি ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এই মানবিক ঈদ উপহার প্রদান করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক । বিতরন কালে

প্রধান অতিথি ইউ এন ও বলেছেন, করোনাকালীন কিংবা যে কোনো দুর্যোগে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের পাশে, আছেন ও ভবিষৎতে থাকব। তিনি আরও বলেন, বর্তমান করোনাকালেও দেশের কোনো মানুষ যাতে খাবারসহ যে কোনো বিষয়ে কষ্ট না পায় সে ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত সজাগ ও আন্তরিক। মানুষের কষ্ট লাঘবে সরকার যেকোনো ধরনের সহায়তা দিয়ে এগিয়ে আসছে, আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক অাজগর অালী খান, সংশ্লিষ্ট ওর্য়াডের সদস্য সদস্য বৃন্দ।।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281