1. admin@haworbarta.com : admin :
ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম এর অভিযানে তরমুজের বাজার মনিটরিং,,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম এর অভিযানে তরমুজের বাজার মনিটরিং,,হাওড় বার্তা

তাইজুল ইসলাম জুয়েল
  • প্রকাশ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ১৩০ বার পড়া হয়েছে

 

 ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

এ দিকে তরমুজের মৌসুম শেষ হওয়ায় প্রায় কৃষকের ক্ষেতের তরমুজ বিক্রি এখন শেষের পথে ।ব্যাপক চাহিদা না থাকলেও প্রচন্ড গরম ও রমজান চলমান থাকায় অধিকাংশ মানুষ ঝুঁকে পড়েছে তরমুজের দিকে।আর তেমনি একদল সিন্ডিকেট ব্যবসায়ী, বিক্রি করছে অজনে তরমুজ।ওজনে তরমুজ বিক্রির আগে ৫ কেজি একটি তরমুজের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা । বর্তমানে ওজনে ৫০ টাকা কেজি দরে তা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায় । এ ছাড়া ৮/ ১০ কেজি একটি তরমুজ ওজন ছাড়া আগে বিক্রি হতো ২৫০ থেকে ৩০০ টাকা । যা এখন ওজনে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায় । এতে ক্রেতারা ভিষন বিপাকে পড়েছে!এরই ধারাবাহিকথায় নির্বাহি ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম এর অভিযানে (২৭এপ্রিল) মঙ্গলবার জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ নগরীর তরমুজের বাজার মনিটরিং করা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় দেখা যায় ব্যবসায়ীগণ পিস হিসেবে তরমুজ ক্রয় করে কেজি দরে বিক্রয় করছে। এর মাধ্যমে তারা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছে।আর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম এর অভিযানে শহরের বিভিন্ন ব্যস্ততম পয়েন্টে পয়েন্টে যেমন নতুন বাজার, চরপাড়া, স্টেশন রোড, ব্রীজ মোড়, এলাকায় তরমুজের বাজার মনিটরিং করা হয়।এ সময় ক্রয় এবং বিক্রয়মূল্যের মধ্যে অসঙ্গতির কারণে এবং যথাযথভাবে বিক্রয় না করায় কিছু ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।আর এ সময় সকল ব্যবসায়ীদের পিস হিসেবে সীমিত লাভে তরমুজ বিক্রয় করতে নির্দেশনা প্রদান করেন এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।তখন গণমাধ্যমকর্মীগন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে অভিযানের ব্যেপারে জানতে চাইলে জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca