1. admin@haworbarta.com : admin :
উখিয়ায় র‍্যাব-১৫ এর অভিযানে ২ হাজার ইয়াবাসহ একজন আটক। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

উখিয়ায় র‍্যাব-১৫ এর অভিযানে ২ হাজার ইয়াবাসহ একজন আটক।

সাজন বড়ুয়া সাজু্
  • প্রকাশ রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৬৮ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি। 

কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার থাইংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গয়ালমারা এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে দুই(২) হাজার পিস ইয়াবাসহ কাশেম আলী(৩৭) নামে একজন গ্রেফতার করেছে।

গতকাল ২ এপ্রিল আনুমানিক বিকাল ৩.৩০মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন গয়ালমারা এলাকার মেহের আলীর পুত্র কাশেম আলী(৩৭)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার থাইংখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে । এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। যথাসময়ে উক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যাক্তি পালানোর চেষ্টাকালে কাশেম আলী নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার দেহ তল্লাশী করে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, উক্ত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca