1. admin@haworbarta.com : admin :
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ঘিরে বিভ্রান্তি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ঘিরে বিভ্রান্তি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে একটি কথিত প্রেসক্লাব কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে মূলধারার কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনে শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষকে বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু বলেন, মূলধারার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গ্রহণযোগ্য ও প্রতিনিধিত্বশীল কমিটি গঠনই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, কথিত কোনো কমিটি বা বিভ্রান্তিকর পরিচয়ের বিষয়ে বিভ্রান্ত না হয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার ওপর আস্থা রাখার আহ্বান জানানো হচ্ছে। সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও জবাবদিহিমূলক নেতৃত্ব নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যক্তিস্বার্থ নয়, বরং কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক প্রেসক্লাব গঠনই সংশ্লিষ্টদের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং অচিরেই নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca