1. admin@haworbarta.com : admin :
তালায় নদীর চর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

তালায় নদীর চর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

মোঃ লিটন হুসাইন
  • প্রকাশ সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ২৮১ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্ৰামের খেয়া ঘাটের কপোতাক্ষ নদের চর হতে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, (২৩আগস্ট) সোমবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া এলাকার কপোতাক্ষ নদীর চর থেকে অজ্ঞাত এই নবজাতক কন্যা সন্তানের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসীর ধারণা অবৈধভাবে কেউ গর্ভপাত ঘটিয়ে নবজাতককে নদীতে ফেলে দিয়েছে।স্থানীয় এলাকাবাসী কানাইদিয়া-কপিলমুনির খেয়াঘাট সংলগ্ন কপোতাক্ষ নদীর চরে অজ্ঞাত এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ চর থেকে নবজাতক কন্যার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, স্থানীয় এলাকাবাসী কানাইদিয়া এলাকায় কপোতাক্ষ নদীর চরে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নব-জাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য অজ্ঞাত নবজাতকে লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca