

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কৃষাণ -কৃষাণীদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে।
আজ ২৮ নভেম্বর ২০২১ রবিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান ভবনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে নাসিরনগর উপজেলায় কৃষাণ -কৃষাণীদের মাঝে বিনামূল্যে লাল তীর হাইব্রিড ধান বীজ বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাফি উদ্দিন আহম্মদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, প্রেস ক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,২০ জন কৃষাণ- কৃষাণীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। উল্লেখ্য নাসিরনগর উপজেলায় ৫০০০ (পাঁচ হাজার) কৃষাণ- কৃষাণীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের হাইব্রিড ধান বীজ বিতরণ করা হবে।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
ব্যবস্থাপনা সম্পাদক: সোহান মিয়া
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

