1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে কামরুলের ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে কামরুলের ৩য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৬৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 

সিলেটের বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি মরহুম কামরুল রেজার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘কামরুল রেজা স্মৃতি পাঠাগার ও বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের’ উদ্যোগে দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ করানো হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বাদ যোহর পৌর শহরের জামেয়া মোহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিল দোয়া পরিচালনা করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান। দোয়া শেষে মাদ্রাসার ১২০ জন শিক্ষার্থীদেরকে মধ্যাহ্নভোজ করানো হয়। এরপর বাদ আসর পুরাণ বাজার মাছহাটাস্থ বায়তুল আমান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা খায়রুল আমিন।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন কামরুল রেজা স্মৃতি পাঠাগারের উপদেস্টা হাজী আরশ আলী রেজা, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উপদেস্টা হাজী মঈনুর রহমান, আলতাব হোসেন, সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, বর্তমান সভাপতি এমদাদ হোসেন নাঈম, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পাভেল আহমদ, অর্থ সম্পাদক রাসেল মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ হৃদয়, ক্রীড়া সম্পাদক জসিম আহমদ, সদস্য আশরাফুল আলম নোবেল, প্রবাসী সদস্য শেখ শামীম, আব্দুল বাতিন, ফখরুল রেজা প্রমুখ।

উল্লেখ্য, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি, বিশ্বনাথ বন্ধুসভার যুগ্ম সম্পাদক, মিরেরচর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক কামরুল ইসলাম রেজা ২০১৮ সালের ২৪ আগস্ট মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca