1. admin@haworbarta.com : admin :
কোম্পানীগঞ্জের বর্ণি হাওরে আগুনে পুড়ে দুই পরিবারের বাসস্থান একেবারে নিশ্চিহ্ন,,হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

কোম্পানীগঞ্জের বর্ণি হাওরে আগুনে পুড়ে দুই পরিবারের বাসস্থান একেবারে নিশ্চিহ্ন,,হাওড় বার্তা

নোমান আহমেদ
  • প্রকাশ শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২১১ বার পড়া হয়েছে

 

নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট) কোম্পানীগঞ্জঃ সিলেট, কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের বর্ণি হাওরে(২নং ওয়ার্ড) গেদা মিয়া(৪৫) ও লাল মিয়ার (৩৮) দুইটি নিম্নবিত্ত পরিবারের বাসস্থান আগুনে পুড়ে পুরোপুরি নিশ্চিহ্ন।

০৮-০৪-২০২১ইংরেজি, বৃহস্পতিবার আনুমানিক বিকাল ০৪ টার সময় উক্ত ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে ঘটনাস্থলে গিয়ে জানা যায় গেদা মিয়ার কাছ থেকে বোরোধান কাটায় ব্যস্ত ছিলেন দুনো পরিবারের পুরুষ সদস্যরা অন্যদিকে মহিলারা ও ছিল বাড়ির বাহিরে ধান সংরক্ষণের কাজে ব্যস্ত। হঠাৎ করে দেখা যায় বাড়ির চালার উপর দিয়ে আগুনের গুলা উড়ছে।এরূপ অবস্থায় হাই হুল্লোড় পড়ে যায় চতুর্দিকে। আশেপাশের মানুষগুলো এসে শত প্রচেষ্টা করলেও আগুনকে নিয়ন্ত্রণে আনার আগেই অসহায় দুই পরিবারের পুরো আবাসস্থল নিশ্চিহ্ন হয়ে যায়।

স্থানীয়দের কাছ থেকে জানতে পারি উক্ত ভুক্তভোগী দুনো পরিবার খুবই অসহায়,নিম্নবিত্ত। “নুন আনতে পান্তা ফুরোয়” এমনই অবস্থা দুনো পরিবারের।আগুনে দুনো পরিবারের অনেক ক্ষতিসাধন করেছে। কালবৈশাখীর কালে কোম্পানীগঞ্জ প্রশাসন,কোম্পানীগঞ্জের জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন মানবসেবী সংগঠন যেন তাদের পাশে দাড়ায় এবং তাদের ঐ দুর্যোগ থেকে পুনরুদ্ধারে সাহায্য করে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca