বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদা দাবি ও হয়রানিমূলক মামলার অভিযোগ শরীফ উদ্দিনের, সুষ্ঠু তদন্তের দাবিএলজি এম্বাসেডর হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ মামুনহিজলা-মুলাদী সড়ক এখন মৃত্যুফাঁদ! কাদায় ডুবা ট্রাক, ফেরত গেলো শত যাত্রীর টিকেটনাসিরনগরে মাদক সেবনের অভিযোগে কবিরাজসহ ৯ জনের কারাদণ্ডসাংবাদিককে হেনস্তার অভিযোগ, গোলাপগঞ্জে ওসির সঙ্গে কর্মরত সাংবাদিকদের বৈঠকগোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হেনস্তা-হুমকির অভিযোগ, থানায় জিডিযুব উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক প্রকল্পের সমাপনী সভাছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবকছাতকের চরমহল্লায় পিস এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি, অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনাফতেহপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন কামরাঙ্গী,ছাতকে হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল হাডুডু

বিশ্বনাথে প্রেমিকার সাথে অভিমান করে আত্মহত্যা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৫৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে প্রেমিকার সাথে অভিমান করে বিষপানে মারা যাওয়া যুবকের নাম জিল্লুর রহমান (২২) তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রাম গ্রামের আঞ্জব আলীর ছেলে।

মোবাইল ফোনের পরিচয় গড়ায় প্রেমে। দীর্ঘদিন পর প্রেমিকাকে বিয়ের ইচ্ছে জানায় প্রেমিক। তখনই বেকে বসেন প্রেমিকা। এতে অভিমান আর ক্ষোভে বিষপান করেন প্রেমিক।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তার। ঘটনাটি ঘটে উপজেলায়।

গত রবিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় জিল্লুর বিষপান করলে ওইদিনই তাকে হাতপাতালে ভর্তি করা হয়।

জিল্লুর রহমানের বড় ভাই মুহিবুর রহমান জানান, ‘সিলেট ও চট্টগ্রাম পুলিশ লাইনসহ বিভিন্ন জায়গায় দর্জির কাজ করতো জিল্লুর। প্রায় চার মাস পূর্বে চট্টগ্রাম পুলিশ লাইনে দর্জির কাজে থাকাবস্থায় মুঠোফোনে ঢাকার একটি মেয়ের সাথে পরিচয় হয় তার।

পরিচয় থেকে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্পর্কের এক পর্যায়ে সে তাকে বিয়ের ইচ্ছে জানালে, মেয়েটি তাকে বিয়ে করতে অপারগতা জানায়। এতে রাগে-ক্ষোভে জিল্লুর গত বুধবার (৪ আগস্ট) পরিবারের সকলের অগোচরে বিষপান করে। আশঙ্কাজনক অবস্থায় ওইদিনই আমরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন থাকাবস্থায় রবিবার বিকেলে সে মারা যায়।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) অমিত সিংহ জানান, ‘আমি এখন সিলেট ওসমানী হাসপাতালে আছি। লাশের ময়নাতদন্ত এখনো শেষ হয়নি। শেষ হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281